Home জলবায়ু ও পরিবেশ আজ ৫ বিভাগে বৃষ্টি, কাল থেকে কমবে তাপমাত্রা

আজ ৫ বিভাগে বৃষ্টি, কাল থেকে কমবে তাপমাত্রা

0
447

দেশের পাঁচটি বিভাগে আজ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটি বলেছে, খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির প্রবল আশঙ্কা আছে, তবে অন্য বিভাগে সে শঙ্কা ক্ষীণ।

সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ওই পাঁচ বিভাগে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের পর বিকেলের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।

তাপমাত্রা বাড়া-কমা নিয়ে জানতে চাইলে এ আবহাওয়াবিদ বলেন, শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। সার্বিক তাপমাত্রা কম থাকতে পারে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর সেটি বাড়তে থাকবে।

দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here