দীপিকার অন্তরঙ্গ দৃশ্য দেখে উচ্ছ্বসিত স্বামী রণবীর! বললেন ‘সেরা ছবি’

বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং বিয়ে করেছেন ২০১৮ সালে। বিয়ের পর দীপিকাকে তিনটি সিনেমায় দেখা গেছে। এগুলো হলো ‘পদ্মাবত’, ‘ছপাক’ ও ‘৮৩’। কোনো সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি তিনি।

অনেকে ভেবেছিল, বিয়ে করেছেন বিধায় নিজেকে পর্দার ঘনিষ্ঠতা থেকে সরিয়ে নিয়েছেন দীপিকা। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দিলেন নতুন একটি সিনেমায়। এর নাম ‘গেহরাইয়া’। এই সিনেমায় দীপিকা এতোটাই সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন যে, আগে কখনোই তাকে এমন রূপে দেখা যায়নি।

কিছুদিন আগেই প্রকাশ হয় সিনেমাটির ট্রেলার। সেটা দেখে বোঝা যায়, আলিশা চরিত্রে অভিনয় করা দীপিকা বিবাহিত। কিন্তু এক পর্যায়ে চাচাতো বোনের প্রেমিকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তার সঙ্গে উদ্দাম ঘনিষ্ঠতায় জড়িয়ে যান।

এই গল্পে অভিনয় করতে গিয়ে তরুণ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছেন দীপিকা। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়। তবে সেসবে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

দর্শকমহলে প্রশ্ন উঠেছে- অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে স্বামী রণবীরের কাছ থেকে দীপিকা অনুমতি নিয়েছিলেন কিনা? কিংবা এমন দৃশ্য দেখার পর রণবীরের প্রতিক্রিয়াই বা কেমন ছিল?

এক সাক্ষাৎকারে জবাব দিয়েছেন দীপিকা। বললেন, ‘এই বিষয় নিয়ে যারা এমন মন্তব্য করছেন তারা বোকার মতো কথা বলছেন। আমি কখনও সামাজিকমাধ্যমে কমেন্ট পড়ি না। আমার মনে হয় রণবীরও পড়ে না। সত্যি বলতে এ ধরণের প্রশ্ন তোলা খুব বিচ্ছিরি একটা ব্যাপার।’

সিনেমায় দীপিকার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় দেখে রণবীর সিং গর্বিত অনুভব করছেন বলেও জানালেন দীপিকা। তার ভাষ্য, ‘আমার মনে হয় রণবীর খুব গর্বিত। আমরা যে সিনেমাটি বানিয়েছি সেটা নিয়ে রণবীর গর্বিত, আর আমার পারফরম্যান্স নিয়েও।’

তিনি বলেন, ‘আমরা দু’ জনেই অভিনেতা। অভিনয়ের ব্যাপারে আমরা দু’ জনেই খুব স্বাধীন।’ দীপিকা আরও জানিয়েছেন, ‘গেহরাইয়াঁর ট্রেলার দেখে দারুণ উচ্ছ্বসিত রণবীর। আমাকে বলেছে, তোমার কেরিয়ারের সেরা ছবি এটা।’

দীপিকার ‘গেহরাইয়ান’ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করার জন্য একজন বিশেষজ্ঞ পরিচালক নিয়োগ করা হয়েছিল। যা ভারতীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। এই দ্বায়িত্ব পালন করে ইউক্রেনিয়ান বংশোদ্ভূত পরিচালক ডর গাই।

সিনেমাটি আগামী ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে, ধৈর্য্য কারওয়া, নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুরের মতো অভিনেতারা। ‘গেহরাইয়ান’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’ এবং ‘ভায়াকম ১৮’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *