Home বিনোদন এবার মিউজিশিয়ানকে বিয়ে করলেন সারিকা

এবার মিউজিশিয়ানকে বিয়ে করলেন সারিকা

0
170

বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা। পাত্র আহমেদ রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান।

চলতি মাসের ২ তারিখে (২.২.২২) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রাহির সঙ্গে গাঁটছড়া বাঁধেন সারিকা। অভিনেত্রী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

সারিকা বললেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আপনারা ভালোবাসায় রাখবেন আমাদের। খুব দ্রুতই আবার কাজে ফিরবো। ইচ্ছে আছে, আগামী ১২ তারিখ থেকে ফেরার।’

এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা; তাদের সংসারে এক মেয়ে আছে। সম্পর্কের টানাপোড়েনের জেরে তাদের বিচ্ছেদ ঘটেছে।

২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

সারিকা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে মোহন খানের ‘রাধা তুমি কার’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’, হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’, চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’ ও বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের ‘একটু বোকামি অনেকটা পাগলামী` ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here