মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া, ফতেপুর, আনাইতারা, বানাইল, উয়ার্শী, ভাতগ্রাম, গোড়াই, বাঁশতৈল ইউনিয়ন থেকে নির্বাচিত ৮ চেয়ারম্যান, পুরুষ-মহিলা ৯৬ জন মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে এমপি খান আহমেদ শুভ নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার আহবান জানান। জনগণের সুখ, দুঃখে আপনারা তাদের পাশে থাকবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।

এ সময় টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *