শাহরুখের ‘ডার্লিংস’ ৯২ কোটি টাকায় কিনে নিল নেটফ্লিক্স!

অভিনেত্রী আলিয়া ভাট এবার প্রযোজক। ছবির নাম ‘ডার্লিংস’। সহ-প্রযোজনায় শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। সেই ছবিই মুক্তি পাবে ওটিটিতে। বিপুল টাকায় বিক্রি হয়েছে ছবির স্বত্ব।

পিঙ্কভিলার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত আছেন ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ সিনেমার প্রচারণা নিয়ে। তবে ‘ডার্লিংস’ দিয়ে প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন এ নায়িকা।

এরই মধ্যে আলিয়া ভাট, বিজয় ভার্মা ও শেফালি শাহ শুটিং শেষ করেছেন। নতুন খবর, নেটফ্লিক্স নাকি এ সিনেমা কিনে নিয়েছে।

খবরে প্রকাশ, ‘ডার্লিংস’ ডার্ক-কমেডি। নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবেন। এ জন্য বেশ কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে আলাপ সেরেছেন তাঁরা। তবে স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। আর তা কিনেছে ৮০ কোটি রুপিতে, বাংলাদেশের মুদ্রায় যা ৯২ কোটি টাকার বেশি।

যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *