রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চতুর্থ ধাপের ১০টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে নব-নির্বাচিত সংরক্ষিত আসনের ৩০ জন সদস্য ও সাধারণ আসনের ৯০ জন সদস্য শপথ গ্রহণ করেন।
রোববার (০৬ ফেরুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে শপথবাক্য পাঠ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। সঞ্চালনায় ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহম্মেদ রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমুখ।
এসময় উপজেল পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শাহিদ মাহমুদ খান সহ উপস্থিত সকল অতিথি নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও রংরক্ষিত আসনের মহিলা সদস্যদের উদ্দেশ্যে বলেন, সীমিত সম্পদ নিয়ে ধৈর্য্য ও সহনশীলতা নিয়ে জনগণের সেবা করতে হবে।
তারা আরও বলেন, জনগণ আপনাদের নির্বাচিত করেছে এজন্য আপনারা ভাগ্যবান। যে আশ্বাস ও প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছন সেই প্রতিজ্ঞা পুরণ করলে আপনাদের দায়মুক্তি হবে। মনে রাখবেন আজ যদি আপনার জনগণের সাথে প্রতারণা করেন তাহলে আল্লাহর কাছে এর জন্য হিসাব দিতে হবে।
এর আগে সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ১০ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রসাশক ড. ফারুক আহমেদ।





