মীরসরাইয়ে অপকা’র কর্মকর্তাদের সাথে পিকেএসএফ এএমডির মতবিনিময়

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র কর্মকর্তাদের সাথে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে অপকা’র প্রধান কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় কথাসাহিত্যিক ও কবি কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এবং অপকা কর্মকর্তা ফারহানা তাসনিম নিপা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, পিকেএসএফ এর ডিজিএম দীপেন কুমার সাহা, ডিএম মোঃ ফজলে হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, অপকা’র নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, ট্রেজারার মোঃ আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল আনোয়ার, অপকা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ খায়রুল ইসলাম, ইপিসি মোঃ আরিফ উদ্দীন, প্রোগ্রাম অফিসার প্রতাপ বনিক প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন বলেন, শুধুমাত্র পদ্মা সেতু, ইকোনমিক জোন, টানেল নির্মাণ করে দেশকে উন্নত করা যাবেনা। তাই প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি কিশোর-কিশোরী, যুবক-যবতীদের আর্তসামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ সৃষ্টির প্রয়াসে কাজ করছে। পিকেএসএফ বিভিন্ন প্রকল্পের আওতায় অপকা’র মতো বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে কিশোর কিশোরী ক্লাব গঠন করে ভালো কাজ করার উৎসাহ দিচ্ছে। দেশ উন্নতির পাশাপাশি মানুষের আর্তমাজিক উন্নয়নও জরুরী বলেও জানান তিনি।

মতবিনিময় সভা শেষে রোটারী ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এল পক্ষ থেকে কিশোরীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং কিশোরী দলের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *