শাহজাদপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, চয়ন সভাপতি ও লাভলু সম্পাদক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে চয়ন ইসলামকে সভাপতি ও এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারী) শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উৎসব মূখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসান।

এ সময় শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়ীত্বপ্রাপ্ত) এস.এম কামাল হোসেন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩(তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবু ইউসুফ সুর্য্য, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.সাজ্জাদ হায়দার লিটন প্রমুখ।

এ সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

বিকালে দ্বিতীয় অধিবেশনে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও ভোটের মাধ্যমে এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *