Home আলোচিত গুরুতর অসুস্থ পীর হাবিবুর রহমান, নেওয়া হলো আইসিইউতে

গুরুতর অসুস্থ পীর হাবিবুর রহমান, নেওয়া হলো আইসিইউতে

0
222

ঢাকা- বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে আনাফ ফাহিম অন্তর। তিনি সবার কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

গতবছর অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন।

বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর পরামর্শে ৫৮ বছর বয়সী এই জ্যেষ্ঠ সাংবাদিক ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হওয়ার পর কিডনিগত জটিলতার কারণে তাকে ভর্তি হতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার সন্ধ্যায় পীর হাবিব স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here