রাজের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন: পরীমণি

‘পরীমণি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’ বাবা হওয়ার খবর জানিয়ে কদিন আগে স্ত্রী পরীমণিকে নিয়ে এভাবেই বলেছিলেন অভিনেতা শরিফুল রাজ। এবার স্বামী রাজকে ভালোবাসায় ভাসালেন পরীমনি।

সম্প্রতি পরীমণি ও তার স্বামী শরীফুল রাজ জ্বর এবং ঠান্ডায় আক্রান্ত ছিলেন। সেসময় বাসাতেই থাকতে হয় তাদের। সুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ পর বাসা থেকে বের হন তারা। ইলিশের টানে ছুটে যান মাওয়া ঘাটে। পরীমনি জানান, রাতের সেই বেড়ানোটা ছিল বেশ আনন্দের।

সেই ভ্রমণ নিয়ে পরীমনি বলেন, অসুস্থতার কারণে অনেকদিন বাসায় ছিলাম। এ কারণে দম বন্ধ হয়ে আসছিলো। হুট করেই সিদ্ধান্ত নেই মাওয়া যাবো, আর কথা মতোই সেই কাজ। পারিবারিক কয়েকজন বন্ধু এবং রাজকে নিয়ে চলে যাই সেখানে। যাওয়ার পথে ফাঁকা রাস্তায় কয়েক জায়গায় নেমেছি, অনেক ছবি তুলেছি। আর মাওয়া যাব আর ইলিশ খাব না, তা কি হয়? ইলিশের কয়েকটা পদ খেয়েছি।

অন্তঃসত্ত্বার খবর জানার পর থেকেই অনেক সতর্ক জীবন যাপন করছেন পরীমণি। চিকিৎসকের পরামর্শমতো চলছেন। ছায়ার মতো তাকে সঙ্গ দিচ্ছেন রাজ। পরীমনি বলেন, রাজের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন। সব সময়ই আমাকে ছায়া দিয়ে রেখেছে সে। অনেক কেয়ার করে। প্রায়ই আমাকে খাইয়ে দেয়। এই যে কিছুক্ষণ আগে কালো ভুনা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে।

উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরীফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। এরপর গোপনে বিয়ে করেন তারা। গত ১০ জানুয়ারি রাজ-পরী দুজনেই গণমাধ্যমকে জানান, গেল অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। আর চলতি মাসেই নিশ্চিত হন যে তাদের ঘরে সন্তান আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *