চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা নাজমুল হক বাপ্পি। নাটক নির্মাণের সাথে সমতালে পেইন্টিং ভুবনেও প্রতিভার বিকাশ ঘটিয়েছেন তিনি। তার বর্তমান ব্যস্ততা পেইন্টিং নিয়ে। দশম একক চিত্র প্রদর্শনীর জন্য বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রদর্শনী সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিগগিরই জানাবেন বলে জানিয়েছেন। কিন্তু করোনার কারণে এই প্রদর্শনীতে কিছুটা জটিলতা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রদর্শনী শুরু হবে।
বাপ্পি পরিচালিত প্রচারের অপেক্ষায় আছে ‘আমি তোমার আকাশ হবো’ নামের একক নাটক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। সম্প্রতি নাটকটির শুটিং ও সম্পাদনা শেষ হয়েছে।
অভিনেত্রী তানিয়া বৃষ্টি নজর২৪কে বলেন- “আমি তোমার আকাশ হব” নাটকটিতে কিছু লেয়াজ আছে। আমার চরিত্রটি একিভাবে যাওয়ার ব্যাপারটা নেই। আমি এখানে দুইভাবে দুই রকমের রোল প্লে করছি। সব কিছু মিলে আমার খুব ভাল লেগেছে। কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। দর্শক গল্পের স্বাদে ভিন্নতা পাবে।
নির্মাতা বাপ্পি নজর২৪কে বলেন, ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। নির্মাণে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে। গল্পে ভিন্নতা খুঁজে পাবেন দর্শকরা। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।
হিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। চলতি মাসেই আরো দুটি নাটকের শুটিং শুরু করব। এছাড়া আগামী ঈদের কাজ নিয়ে পরিকল্পনা চলছে।
