নান্দাইলে সেচ পাম্পের বিদ্যুতের তারের স্পর্শে যুবকের মৃত্যু

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জমির সেচ পাম্পের বিদ্যুতের তারের স্পর্শে সাদ্দাম মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম মিয়া নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের বন্দের বাড়ীর রহিম উদ্দীনের বড় ছেলে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের বন্দের বাড়ীতে এই ঘটনা ঘটে।

নিহতের ভাই মোঃ আবুল কাশেম জানান, সম্প্রতি বাড়ির আঙ্গিনায় একটি সেচ পাম্প স্থাপন করার পর পাম্পের ঘর নির্মাণের জন্য বাড়ির কয়েকজন মিলে কাজ শুরু করেন। ঘর নির্মাণের কাজ করার সময় পাম্পটি চলছিল। হয়তো অসাবধানতা বশত কোন এক সময়
সাদ্দাম মিয়া পাম্পটিকে স্পর্শ করলে সাথে সাথে বিদ্যুৎস্পুষ্ঠ হয় সে।

তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে তার স্বজনরা পাম্পের সুইচ বন্ধ করে দিলে সাদ্দাম মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় এলাকাবাসি জানান, সাব মার্সেবল পাম্পের তার লিক থাকায় হয়তো পাম্পের উপরের বডি কারেন্ট হয়ে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ ব্যাপারে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *