Home জাতীয় ‘বিএনপির লবিস্ট নিয়োগে’র তদন্ত করবে না ইসি

‘বিএনপির লবিস্ট নিয়োগে’র তদন্ত করবে না ইসি

0
192

ঢাকা- যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে যে কথা উঠেছে, তা নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত বা কিছু করার ক্ষমতা নেই বলে জানানো হয়েছে। সরকারের কোনো সংস্থা তদন্ত করলে তারা এ ক্ষেত্রে পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির লবিস্ট নিয়োগ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত করার সক্ষমতা এবং আইনি কাঠামো নেই। সরকারের যেসব এজেন্সি আছে, তারা তদন্ত করলে পরে কমিশন তা ব্যবস্থা নেবে।’

ইসি সচিব জানান, বিএনপি আয়-ব্যয়ের বার্ষিক যে প্রতিবেদন দাখিল করে, কমিশন তা পরীক্ষা করে। প্রতিবেদনে লবিস্ট সংক্রান্ত কোনো তথ্য নেই।

২০১৪ থেকে ২০২০ অর্থবছরের প্রতিবেদন দেখে তিনি এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here