মা হচ্ছেন অভিনেত্রী মারিয়া নূর

শোবিজের দর্শকপ্রিয় মুখ মারিয়া নূর। একাধারে উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী। অনুষ্ঠান উপস্থাপনায় আসেন দর্শকের নজরে। নিজের অবস্থান শক্ত করেন বিজ্ঞাপনে কাজ করে। কিন্তু হঠাৎ অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যান তিনি। তখন এর কারণ জানা না গেলেও এবার তা সামনে এসেছে।

বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া নূর বলেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।’ খবরটি জানানোর পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করলেন স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি। যেখানে নতুন মারিয়াকে দেখা গেছে।

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করতে আসছে নতুন অতিথি।

সবশেষ ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেছেন মারিয়া নূর। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *