Home আলোচিত চট্টগ্রামে গাড়ির চাকায় মিললো ৩ কোটি টাকার স্বর্ণ!

চট্টগ্রামে গাড়ির চাকায় মিললো ৩ কোটি টাকার স্বর্ণ!

0
268

চট্রগ্রাম- শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকার ভেতর লুকানো ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম শুল্ক গোয়েন্দার সহায়তায় এসব স্বর্ণ উদ্ধার করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি পরিত্যক্ত ট্রাকের চাকায় স্বর্ণের বার লুকানো আছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করে এনএসআই। এ সময় ওই ট্রাকের চাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, জব্দ স্বর্ণবার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করেছে এনএসআই। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here