Home বিনোদন শাকিব খানের সঙ্গে আমার দারুণ সূচনা হয়েছে: বুবলী

শাকিব খানের সঙ্গে আমার দারুণ সূচনা হয়েছে: বুবলী

0
195

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন হালের চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী।

এরপরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি। বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা।

দু’জনকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় রয়েছে নানান গুঞ্জন। যদিও নিন্দুকের কথায় কান না দিয়ে তারা কাজ করছেন। দু’জনের মধ্যে বোঝাপড়াও চমৎকার।

তবে ইদানীং শাকিব খান নয়, বরং অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।

শাকিব খানের বাইরে অন্য নায়কদের সঙ্গে নিয়মিত প্রসঙ্গে জানতে চাইলে সম্প্রতি বুবলী বলেন, আমি কিন্তু কখনোই বলিনি, শাকিব খানের বাইরে অভিনয় করব না। তাঁর সঙ্গে দারুণ একটা সূচনা আমার হয়েছে, ডজনখানেক সিনেমায় তাঁর সঙ্গে কাজ হয়েছে, আমাদের বেশির ভাগ সিনেমা সুপারহিট হয়েছে। তারপরও প্রযোজক-পরিচালকেরা এখন অন্য নায়কদের সঙ্গেও আমাকে নিয়ে ভাবছেন, গল্প পছন্দ হওয়াতে আমিও কাজ করছি।

এদিকে চরকিতে ‘টান’ মুক্তির পর থেকেই আলোচনায় শবনম বুবলী। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও শোনা যাচ্ছে তাঁর অভিনয়ের প্রশংসা।

জানতে চাইলে তিনি বলেন, ‘টান’ নিয়ে অ্যামেইজিং রেসপন্স পাচ্ছি। বিনোদন অঙ্গনের অনেক পরিচিতজনই তাঁদের ভালো লাগার কথা ফোনে জানাচ্ছেন। ফেসবুকেও অনেকে এই চলচ্চিত্রে আমার অভিনয় নিয়ে কথা বলছেন। যেখানেই যাচ্ছি, ‘টান’ নিয়ে কথা। অভিনয় নিয়ে সন্তুষ্টি। ফেসবুকে নানা রকমের মন্তব্যে আমি রীতিমতো অনুপ্রাণিত। ভীষণ উৎসাহ পাচ্ছি। ভালো লাগার অনুভূতি কাজ করছে। এ ধরনের গল্পে আগে কখনো কাজ করা হয়নি, প্রথমবারেই সফলতা পেলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here