মানুষ আমার জন্য রোজা রেখেছেন: জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রতিদ্বন্দ্বী নায়িকা নিপুণকে হারিয়ে এই পদে হ্যাট্রিক জয় পেয়েছেন তিনি। কিন্তু জায়েদের জয়কে সহজভাবে নিচ্ছেন না নিপুণ। নানা অভিযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নায়িকা।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জায়েদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন নিপুণ। এ সময় কিছু স্ক্রিনশটও ফাঁস করেন। যেখানে দেখা যায়, নির্বাচন নিয়ে কোনো এক উচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে ষড়যন্ত্র করেছেন জায়েদ খান।

তবে এসব স্ক্রিনশটকে ফেইক বা এডিটেড দাবি করেছেন জায়েদ। রোববার রাতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এটা জানান। এরপর আজ সোমবার (৩১ জানুয়ারি) এফডিসিতে পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জায়েদ।

তিনি জানান, নির্বাচনে শতভাগ স্বচ্ছতা ছিল। তিনি শিল্পীদের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন।

জায়েদ খান বলেন, ‘অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন। কারো কারো স্ত্রী পর্যন্ত রোজা রেখেছেন। যাতে আমি জিততে পারি। তাদের ভালোবাসাতেই আমি জিতেছি।’

নিপুণ যেসব স্ক্রিনশট ফাঁস করেছেন, সেগুলোর মাধ্যমে তার মানহানি করা হয়েছে বলে জানিয়েছেন জায়েদ খান।

তিনি জানান, সংবাদ সম্মেলন করে জায়েদ খানের নামে মিথ্যা অভিযোগ জানিয়েছেন নিপুণ। চিত্রনায়িকা মুনমুনকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের যে ভিডিও দেখিয়েছেন নিপুণ, সেটা মিথ্যা।

এবং তার নামে যে চ্যাটের স্ক্রিনশট দেখিয়েছেন সেগুলোও সঠিক নয়। এসব কারণে মামলা করতে যাচ্ছেন জায়েদ খান। এই অভিনেত্রীর নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *