Home বিনোদন দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে পরীমণি!

দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে পরীমণি!

0
234

ঢাকাই ছবির তুমুল চর্চিত নায়িকার নাম পরীমণি। আগে তাকে নিয়ে চর্চা হতো সিনেমা পাড়া এবং নিজের সিনেমার দর্শকদের মাঝে। কিছুদিন ধরে সেটা ছাড়িয়ে দেশের সব মহলেই চর্চা হচ্ছে তাকে নিয়ে। মূলত মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে নিয়ে এ চর্চা শুরু।

গত কয়েক মাসে তার জীবনে ঘটেছে ছন্দপতন। যার সঙ্গে অভিনয়ের তেমন একটা যোগ নেই বললেই চলে। তাকে পরিচিত হতে হয়েছে কোর্ট-কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, রি মা ন্ড, বাদি-বিবাদি এই শব্দগুলোর সঙ্গে।

কখনও থানায় গিয়ে মামলার আকুতি, কখনও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক, পরে গ্রেফতার, কখনও রি মা ন্ড, আবার কখনও আদালতে হাজিরা দিতে হয়েছে লাস্যময়ী এই চিত্রনায়িকাকে।

তবে সবশেষ গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার এবং বিয়ে করার জোড়া সুখবর দিয়ে আলোচনায় আসেন তিনি।

নানান বিষয়ে পরীমণির আপডেট এবং খবর জানতে ভক্তরা নায়িকার ফেসবুক পেজে ঢু মারেন নিয়মিত। ফলে তার পেজটির ফলোয়ারও বাড়তে থাকে দ্রুত গতিতে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীর ফলোয়ার বেড়েছে ব্যাপক হারে।

আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় পরীমণির পেজে গিয়ে দেখা যায় তার ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। যা বাংলাদেশের অন্য যে কোন শোবিজ তারকার চেয়ে সবচেয়ে বেশি।

চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here