শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সভায় মূখ্য উপদেষ্টা জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় উপজেলার আইন শৃঙ্খলার বিবরণ তুলে ধরেন নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সহকারী কমিশার ভূমি মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রেজাউল করিম, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি সচিবগণ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
