আমি হারিনি, হেরেছে পুরো বাংলাদেশ: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিজে একা হারেননি, পুরো বাংলাদেশ হেরেছে বলে মন্তব্য করেছেন পরাজিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ।

আজ রোববার (৩০ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন পীরজাদা শহীদুল হারুন। তাকে মিশা-জায়েদ পক্ষের লোক দাবি করে সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘পীরজাদা হারুণ আপনার কী স্বার্থ ছিল, কেন এমন করলেন আমাদের সঙ্গে? ভোটারদের টাকা দেওয়ার বিষয়ে আপনার কাছে অভিযোগ করেছি, কিন্তু আপনি পদক্ষেপ নেননি। নিয়ম কারুণ কি কাঞ্চন নিপুন-প্যানেলের জন্য ছিল?

তিনি বলেন, নির্বাচন কমিশনার একটি চক্র, এটা জায়েদ খানের চক্র। তার সঙ্গে ছিল এফডিসির এমডিও। তারা তিনজন মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমার মনে হয় এ বিষয়ে তদন্ত করা উচিত।’

এই সংবাদ সম্মেলনে নিপুণের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। এছাড়াও ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা আফজাল শরীফ, জাদু আজাদসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *