মীরসরাইয়ে মুহুরী প্রজেক্ট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম: মীরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট অভিনন্দন ক্লাবের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুহুরী প্রজেক্ট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে তরঙ্গ ক্রীড়া সংঘ, টেকেরহাট বনাম জেডএসপি, জোরারগঞ্জ ফুটবল একাদশ। ১-০ গোলে তরঙ্গ ক্রীড়া সংঘ ফুটবল একাদশ জয়লাভ করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজউক কর্মকর্তা ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী হাজী আজিজুল হক আজিম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মোরশেদ খান, জোরারগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম।

ফাইনালে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আশরাফ উল্ল্যাহ চৌধুরী। খেলার সঞ্চালনা করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ওচমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরের নবী রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *