Home প্রধান খবর শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক

শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক

0
267

বিনোদন ডেস্ক- টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সবনির্বাচিত সভাপতি আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রওনক হাসান। নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে নাসিম পেয়েছেন ৪৯৬টি ভোট, আর সাধারণ সম্পাদক হিসেবে ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রওনক হাসান।

শুক্রবার রাত ১০ টার দিকে এই ফলাফল ঘোষণা করেন শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী, জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজু খাদেম।

অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দফতর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন সুজাত শিমুল।

কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার শামস সুমন ও হিমে হাফিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here