নতুন বিল্ডিংয়ে বাস করা হলো না গার্মেন্টস কর্মী দুলাল হোসেনের

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে আহত দুলাল হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দুলাল হোসেন গোপিনাথপুর গ্রামের মৃত জিন্দার আলীর ছেলে, তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। দুলাল হোসেন ছানোয়ার গ্রুপের সদস্য ছিলেন ও কিছুদিন পূর্বেই তিনি একতলা বাড়ি করেছেন বলে জানা যায়।

উপজেলার গালা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে দুলাল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ কর। এসময় অপর পক্ষের গ্রেফতার আতঙ্কে পুুরুষ শূণ্য হয়ে পরে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপিনাথপুর গ্রামে সমাজ ভাগ করে নেয়াকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের সোবাহান মোল্লা গ্রুপ ও ছানোয়ার গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

নিহত দুলাল হোসেনের বৃদ্ধা মা জানান, ঘটনার দিন সকালে সোবাহান মোল্লা, মজিদ মাষষ্টার, মনি হাজী, মামুন, মাজেদ আলী ও ইউসুফের নেতৃত্বে ৪০/৫০জন লাঠি,সোটা, রামদা, হাসুয়া ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুলাল হোসেনের বাড়ীতে হামলা চালায়। এসময় দুলাল হোসেন তার নতুন বিল্ডিংয়ে অবস্থান করছিল। সেখানে তাকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, গোপীনাথপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দু্‌লাল হোসেন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বেড়া জেনারেল হাসপাতাল ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত দুলাল হোসেনের লাশ শজিমেক হাসপাতালেই ময়নাতদন্ত করা হয়। পরে শাহজাদপুর থানায় লাশ নিয়ে আসা হয়। থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এই বিষয়ে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। মামলা হলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *