Home দেশের খবর চট্টগ্রাম বঙ্গবন্ধু শিল্পনগরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

বঙ্গবন্ধু শিল্পনগরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

0
105

রাজিব মজুমদার, (মীরসরাই) চট্টগ্রাম: মীরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম শিল্পজোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মডার্ণ সিনটেক্স প্রতিষ্ঠানের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

নিহত ঠিকাদার মো. নিরব (৪০) ভোলা জেলার লালমোহন থানার কালমা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে ঠিকাদারের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের ছাদের উপরে মেশিন দিয়ে কাজ করার সময় নিরব ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ঠিকাদার নিরবের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন জানান, পাঁচলাইশ থানা পুলিশ রাতে লাশের সুরতহাল প্রতিবেদনের পর লাশ চমেক হাসপাতালে পোস্টমর্টেম করে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি
অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here