Home বিনোদন ৭ দিন পরই সৃজিতের কাছে উড়ে গেলেন মিথিলা

৭ দিন পরই সৃজিতের কাছে উড়ে গেলেন মিথিলা

0
168

চলতি মাসের শুরুতেই কলকাতায় থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ৮ জানুয়ারি মিথিলা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে করোনামুক্ত হয়েই এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন এ অভিনেত্রী।

এ সময়েই ‘দ্য হলি গান’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন মিথিলা। ১৯ জানুয়ারি থেকে মিরপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। ২৪ জানুয়ারি পর্যন্ত শুটিং করে আবারও কলকাতায় স্বামী নির্মাতা সৃজিতের কাছে ফিরে গেছেন এই অভিনেত্রী।

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ‘দ্য হলি গান’ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা আগুন।

নির্মাতা জানান, থ্রিলার ঘরানার গল্পে ছয় পর্বে সিরিজটি নির্মিত হচ্ছে। সিরিজটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

মিথিলা ভারতে থাকাকালীন মোবাইলে জুয়েলের কাছে গল্প সংক্ষেপ শুনেছিলেন। এরপর হোয়াটসঅ্যাপে তাঁর কাছে পাণ্ডুলিপি পাঠানো হয়েছিল।

জুয়েল আরো বলেন, ‘মিথিলা প্রথম থেকেই ভালো গল্পে কাজ করেন। আমি তাঁকে গল্প শোনানোর সময় ভয়ে ভয়ে ছিলাম। যদি পছন্দ না হয় তাহলে তো তিনি রাজি হবেন না। অথচ চরিত্রটিতে তাঁকে খুব দরকার। পরে দেখলাম তিনি গল্পটি পছন্দ করেছেন। আমাকে শিডিউলও দিলেন। শুটিং স্পটে তাঁর মুখে শুনলাম শুধু আমার সিরিজটিতে অভিনয় করতেই তিনি এবার বাংলাদেশে এসেছেন। ’

‘দ্য হলি গান’-এ আগুন ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, চমক, আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ অনেকে। আসছে ভালোবাসা দিবসে সিরিজটি মুক্তি পাবে সিনেবাজ অ্যাপস-এ।

উল্লেখ্য, অভিনেতা-গায়ক তাহসান রহমান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তাহসান-মিথিলার একটি মেয়ে রয়েছে। তবে নির্মাতা সৃজিতের সঙ্গে বিয়ের পর কলকাতায় থিতু হয়েছেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here