মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল মোমেন হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করার ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
আলমনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে (২৪ জানুয়ারি) সোমবার বিকেলে আলমনগর ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় আলমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর ভুঁইয়াপুর মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
