Home বিনোদন সন্তানকে স্বাগত জানাতে ১৪৯ কোটি টাকা খরচ করলেন প্রিয়াঙ্কা

সন্তানকে স্বাগত জানাতে ১৪৯ কোটি টাকা খরচ করলেন প্রিয়াঙ্কা

0
201

সারা বিশ্বের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন মিউজিশিয়ান নিক জোনাসকে। এ দম্পতি ১৫ জানুয়ারি সারোগেটের মাধ্যমে সন্তানের মা বাবা হন।

তাদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, মেয়ের জন্য নাকি লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল একটি বাড়িও কিনেছেন এই তারকা দম্পতি।

তারকাদের বিলাসবহুল আবাসনের খবর প্রকাশ করা পোর্টাল ডার্ট জানায়, ২০১৯ সালের অগাস্ট থেকেই নতুন বাড়ি খুঁজছিলেন এই তারকা দম্পতি। পরে ওই বছরই নভেম্বরে প্রিয়াঙ্কা এবং নিক এলএ-তে নতুন এনচিনো এস্টেট কিনতে ২০ মিলিয়ন (১৪৯ কোটি রুপি) ডলার খরচ করেছেন।

হলিউডভিত্তিক আরেকটি সংবাদমাধ্যম জানায়, প্রিয়াঙ্কা এবং নিক তাদের সন্তানের কথা মাথায় রেখেই লস অ্যাঞ্জেলেসের ওই বাড়িটি কিনেছেন। সন্তানের জন্মের আশাতেই তাদের এমন একটা জায়গা দরকার ছিল যেখানে প্রচুর খোলামেলা আর সবুজ জায়গা থাকবে। সেটা তারা পেয়ে যায়।

২১ জানুয়ারি মধ্যরাতে মেয়ে হওয়ার খবর জানান প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে তার মেয়ে।

২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন নিক-প্রিয়াঙ্কা। ২০২১ সালে বিয়ের তিন বছর উদযাপন করেছেন এই দম্পতি। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এতো শিগগিরই যে এভাবে সুখবরটি দেবেন তিনি, সেটা কেউ ধারণা করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here