Home ফিচার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

0
194
ছবি- সংগৃহীত

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রকাশ করা দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এই তথ্য উঠে এসেছে। সেই প্রতিবদনে প্রকাশিত তালিকার নিচ থেকে ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকার ওপর থেকে ১৪৭তম অবস্থানে বাংলাদেশ।

এ তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলো রয়েছে নিচের দিকে। গতবার নিচ থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। অর্থাৎ এবার দুর্নীতির ধারণা সূচকের বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়েছে। সূচকে বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে পেয়েছে ২৬। একই স্কোর ছিল ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে।

সূচক অনুযায়ী কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। এরপরই অবস্থান ফিনল্যান্ডের। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ সুদানে। এরপরই আছে সিরিয়ার অবস্থান। তৃতীয় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সোমালিয়ায়। প্রতিবেদন বাংলাদেশের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের এ অবস্থা হতাশাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here