Home ফিচার শাবি উপাচার্য ফরিদ উদ্দিন ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী!

শাবি উপাচার্য ফরিদ উদ্দিন ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী!

0
299

গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সেই ব্যবসায় লোকসান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাইকে হাত করে শিক্ষক হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী। ড. রুশাদ ফরিদী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বিভাগের সহকর্মী।

সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক প্রতীকী কর্মসূচিতে এই অভিযোগ তোলেন তিনি।

এসময় তিনি বলেন, শাবিপ্রবি উপাচার্য কোনো সময়েই শিক্ষক ছিলেন না। তিনি ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়ে লস খেয়ে তিনি ভাবলেন বিশ্ববিদ্যালয় ব্যবসা লাভজনক হবে। তারপর অর্থনীতি বিভাগের অ্যালামনাইকে হাত করে ধীরে ধীরে তার উত্থান।

এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেননি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। তবে অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপে লিখে পাঠানো হলে তিনি উত্তরে বলেন, ‘যে-যা বলে বলুক। আমি মানসিকভাবে অসুস্থ। ’

উল্লেখ্য, উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে গত ১৭ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।

বাসভবনের সামনে অবস্থানের কারণে গত ১৭ জানুয়ারি থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

এদিকে ২৮ ঘণ্টা পর উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ ফের চালু করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করেন তারা।

এর আগে রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন আন্দোলনকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here