মীরসরাইয়ে অস্ত্র ও গুলিসহ র‌্যাবের হাতে একজন আটক

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাই অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। রোববার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর কলেজ এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম শওকত হোসেন (৩৯)। এসময় র‌্যাব তার কাছ থেকে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শওকত সীতাকুন্ড উপজেলার মধ্যম মাহমুদাবাদ গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র।

র‌্যাব -৭ চট্টগ্রাম সূত্রে জানা গেছে, আটককৃত মো.শওকত হোসেন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয় বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজামপুর কলেজ এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে অস্ত্র ক্রয় বিক্রয় ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.অলিউল্লা জানান, অস্ত্রসহ একজনকে আটকের ঘটনায় র‌্যাব ৭ চট্টগ্রামের সদস্য পুলিশ পরিদর্শক রায়হানুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *