Home জাতীয় ‘ভারত-বাংলাদেশের রক্তের সম্পর্ক’

‘ভারত-বাংলাদেশের রক্তের সম্পর্ক’

0
326

ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, ভারতীয়দের কাছে বাংলাদেশের জনগণের ভালোবাসা অনেক। ভারত-বাংলাদেশ রক্তের সম্পর্ক। যেকোন প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে ভারত।

রবিবার সকালে ভোলা সদরের বাপ্তা করুনাময়ী কালীমাতার মন্দির (সর্বতীর্থ ধাম) পরিদর্শন এবং মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও করুনাময়ী কালীমাতার মন্দির কমিটি আলোচনা সভার আয়োজন করেন।

ভারতীয় সহকারী হাইকমিশনার আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু প্রতীম দেশ। যেকোন প্রয়োজনে সবার আগে ভারত পাশে আছে। ১৯৭১ সালে ভারত বন্ধুর মতই বাংলাদেশকে সহযোগিতা করেছে। করোনাকালেও করছে। ভবিষ্যতেও করবে। এই দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দী। এর আগে গত শনিবার বিকালে ভারতীয় সহকারী হাই কমিশনার ভারতের পক্ষ থেকে ভোলা পৌরসভাকে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স (আইসিইউ) হস্তান্তর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here