শাহজাদপুরে ষরযন্ত্রমূলক হত্যা মামলা দায়েরের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় ইয়ারমিন হত্যা মামলার বাদী পক্ষের বিরুদ্ধে ষরযন্ত্রমূলক আসামীপক্ষের সবুর খাতুন (৮০) নামের এক বৃদ্ধাকে হত্যা করিয়া হত্যা মামলা দায়েরের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গত ১৯ জানুয়ারী বুধবার সকালে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বাঘাবাড়ি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ ও খলিল মোল্লা এ দুপক্ষের মধ্যে সংঘর্ষে খলিল মোল্লার পক্ষের মোঃ শরিফুল ইসলাম ইয়ারমিন(৪০) এর মৃত্যু হয়। এই ঘটনায় ঐ দিন রাতে নিহতের স্ত্রী রিতা খাতুন বাদি হয়ে আব্দুল লতিফসহ ৯১ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সেই হত্যা মামলার বিরুদ্ধে আব্দুল লতিফ গং ষরযন্ত্রমূলক আরও একটি হত্যা মামলা দায়েরের পায়তারা করছে বলে তার প্রতিবাদে রবিবার (২৩ জানুয়ারী) দুপুরে বাঘাবাড়ি মোল্লা পাড়া গ্রামের আওয়াল মোল্লার বাড়িতে নিহত শরিফুল ইসলাম (ইয়ারমিন) এর চাচী ফাতেমা কামাল বেলী সংবাদ সম্মেলন করেন।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসামী পক্ষের মৃত তনুয়া সরকারের স্ত্রী মোছাঃ সবুরা খাতুন (৮০) দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় জীবন জাপন করছে। গত ২০ জানুয়ারী ভোররাতে মামলার প্রধান আসামী আব্দুল লতিফ গং অসুস্থ্য সবুরা খাতুনের পুত্রের সাথে যোগসাজসে সবুরা খাতুনকে নীজ বাড়ি থেকে নিয়ে অজ্ঞাতনামা স্থানে রাখিয়াছে। আমাদের ধারনা আব্দুল লতিফ গং সবুরা খাতুনকে হত্যা করে আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করিতে পারে। এ ঘটনায় ফাতেমা কামালের ভাতিজা মোঃ কামরুল ইসলাম গত ২০ জানুয়ারী শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে।

তিনি আরো বলেন, অসুস্থ্য সবুরা খাতুনকে হত্যা করে আমাদের বিরুদ্ধে যেনো মিথ্যা মামলা দায়ের না করতে পারে সে কারনেই সংবাদ পত্রে প্রকাশের মাধ্যেমে সরকারের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে আজকে আমাদের এ সংবাদ সম্মেলন।

এ ঘটনায় আব্দুল লতিফের সাথে যোগাযোগের চেষ্টা করলে সে পলাতক থাকায় তা সম্ভব হয়নি। তবে তার কন্যা নাছরিন মুন্নী বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ষরযন্ত্রমূলকভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ বলেন, আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী বুধবার সকালে পূর্ববিরোধের জের ধরে উপজেলার বাঘাবাড়ি গ্রামের ঐক্যজোট গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এই ঘটনায় শাহজাদপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে, দুটি মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *