Home দেশের খবর রাজশাহী বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত ডা. হাবিবে মিল্লাত এমপি

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত ডা. হাবিবে মিল্লাত এমপি

0
145

বুস্টার ডোজ নেয়ার ১০ দিনপর দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না করোনা আক্রান্ত হয়েছেন।

গত শনিবার (২২ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেইজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। জানা যায়, তিনি গত ১২ জানুয়ারি টিকার তৃতীয় ভ্যাকসিন (বুস্টার ডোজ) গ্রহণ করেন তিনি।

এরআগে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। তারপর গত বছরেই ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এদিকে, দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এমপি। এছাড়ক একই সঙ্গে করোনার ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে সবাইকে অনুরোধ জনিয়েছেন এই সংসদ সদসয।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here