Home বিনোদন বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন পরীমণি-রাজ

বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন পরীমণি-রাজ

0
216

অবশেষে আয়োজন করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। একদম কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন রাজ-পরীমনি দম্পতি।

তার বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানীর মতো।

বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি, ডি এ তায়েব ও রাজপরীর পরিবারের কাছের মানুষজন।

পরীমনির স্বামী অভিনেতা শরীফুল রাজ বলেন, যখন আমরা বিয়ে করি তখন দুই পরিবারের অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আয়োজন হচ্ছে। বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে বলতে গেল সেই পরিকল্পনার বাস্তাবায়ন হচ্ছে।

গত ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে তারা করেছেন এবং সন্তানের বাবা-মা হতে চলেছেন।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘গুনিন’-এ অভিনয় করতে গিয়ে তাদের প্রেম। তারপর বিয়ে করেন পরী-রাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here