বিনোদন ডেস্ক- গিয়াস উদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত ‘গুণিন’ চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে তাদের সখ্যতা ও প্রেম। তারপর লুকিয়ে গত বছরের ১৭ অক্টোবর বিয়ে হয় অভিনেতা শরিফুল রাজ ও পরীমনির। তারপর এল সন্তান ধারণের খবর। ফের ‘টক অব দ্য কান্ট্রি’ পরীমনি।
তারপর পারিবারিকভাবে এই প্রথম আনুষ্ঠানিক আয়োজন। গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) দুই পরিবারের কাছের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে হয় পরী ও রাজের গায়ে হলুদ। বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে আজ রাতে।
আজ শনিবার বিকালে সঙ্গে এক আলাপচারিতায় শরিফুল রাজ বলেন, ‘আগে যখন আমরা বিয়ে করি তখন, দুই পরিবারের অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আয়োজন হচ্ছে।’
এই চিত্রনায়ক আরও যুক্ত করেছেন, ‘বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেল সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে আজ। আগের বিয়েতে (১৭ অক্টোবর) আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি, আজ ছবি তুলতে বিয়ে করছি; এভাবেও বলা যায় (হাসি)।’
পরীমণি বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা হয়েছিল গোপনে। আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই জানতেন না। বলতে গেলে অনেকটা পুতুলের বিয়ের মতো। এবার দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমাদের বিয়ের আয়োজন। শুক্রবার রাতে গায়েহলুদের অনুষ্ঠান করেছি, আজ শনিবার বিয়ে।’
গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে প্রেমে পড়েন পরীমনি ও শরিফুল রাজ। তার এক সপ্তাহের মাথায়ই গোপনে বিয়ে করেন তারা।
