নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা ইউনিয়নে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।
এসআই অশোক সাহার নেতৃত্বে শনিবার ভোর ৪টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত পরিচয় উপজেলার গয়হাটা ইউনিয়নের পালপাড়া এলাকার জব্বার মিয়ার পুত্র মো: জহিরুল ইসলাম (৪০)।
সাব ইন্সপেক্টর অশোক সাহা গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, আমরা ভোরে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। মামলা নং ১১। অভিযুক্তকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
