হোটেলে পরিচয়ের পর থেকেই শুরু হয় ইভটিজিং

বিনোদন ডেস্ক- ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে আসে কক্সবাজারে। অন্যদিকে বৃষ্টিও শ্রেয়াকে নিয়ে বেড়াতে আসে কক্সবাজারে। তারা সবাই একই হোটেলে ওঠেন। কিন্তু বিপত্তি ঘটে হোটেল রুম বুকিং নিয়ে। ভূলবশত একই রুম দুই পক্ষের নামে বুকিং হয়ে যায়। বোর্ডারদের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা। পরে ঝামেলা মিটলেও শুরু হয় অন্য ঝামেলা।

বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনা ক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারনা ফাহাদ তাকে ফলো করছে এবং ইভ টিজিং করবার চেষ্টা করছে। হুট করে সেখানে হাজির হয় বৃষ্টির কাজিন। বিদেশ থেকে বৃষ্টিকে আংটি পরাতে আসেন তিনি। এরপর শুরু হয় নাটকীয়তা।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নোনাজলের বৃষ্টি’। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া আর ফাহাদ চরিত্রে মনোজ প্রামানিক।

আরও অভিনয় করেছেন র্নব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী।

নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এভাবে গল্পের মোড় নেয় অন্যদিকে। সবমিলিয়ে প্রেম-বিরহ আর মজার কিছু ঘটনার মিশেলে কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

২২ জানুয়ারি শনিবার রাত আটটায় আরটিভিতে প্রচার হবে একক নাটক ‘নোনাজলের বৃষ্টি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *