বাহুবলীর সঙ্গে স্বামীকে তুলনা করলেন নায়িকা মাহি!

বিনোদন ডেস্ক- ভারতের তেলেগু সিনেমা ‘বাহুবলী’র জনপ্রিয়তা নতুন করে বলার আর কিছু নেই। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি বাহুবলী রূপে বাজিমাৎ করেছেন তেলেগু সিনেমার সুপারস্টার প্রভাস।

এবার সেই বাহুবলীর সঙ্গে নিজের স্বামী রাকিব সরকারের তুলনা করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার এ নায়িকা ফেসবুকে পোস্ট করে প্রকাশ্যেই এমন মন্তব্য করেছেন।

‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ সিনেমার একটি দৃশ্যের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘তুমিই আমার বাহুবলী। আলহামদুলিল্লাহ, তুমি থাকতে কেউ কোনোদিন আমাকে অসম্মান করতে পারবে না। বটবৃক্ষের মত এভাবেই মাথার ওপরে থেকো।’

মাহির এই পোস্টে তার স্বামী রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘ইনশাআল্লাহ জান আমার’।

বলে রাখা প্রয়োজন, মাহি ও রাকিব বিয়ে করেছেন গত বছরের ১৩ সেপ্টেম্বর। ওই বছরের মে মাসে দ্বিতীয় স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। রাকিবকে বিয়ের পর কিছুদিন আগে তিনি স্বামীর পদবী ‘সরকার’ও নিজের সঙ্গে যুক্ত করেছেন। এখন তার নাম মাহিয়া সরকার মাহি।

বিয়ের পর স্বামীকে নিয়ে সুখেই কাটছে মাহির দিন। গত বছরের শেষ দিকে মক্কায় গিয়ে ওমরাহ করেছেন। গ্ল্যামারাস মাহি নিজের গায়ে জড়িয়ে নিয়েছেন বোরকা-হিজাব। এখন নিয়মিত তাকে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *