বিনোদন ডেস্ক- ২০২১ সালে যেসব অভিনয়শিল্পী তাদের কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। সেখানে এই অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে।
যেখানে স্থান পেয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনও।
এদিকে অনেকে তারকা শীর্ষ স্থানে গিয়ে অহংকারী হয়ে গেলেও একটু ব্যতিক্রম ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আলোচনায় আসা বাঁধন। কয়েকদিন আগে প্রশ্ন করা হয় এর জন্য আপনি কাকে ফলো করেন?
বাঁধন নজর২৪কে বলেন, আমি কাউকে ফলো করি না। আমি নিজের মত, আমি খুবই সিম্পল। আমি নিজেকে নিজে বলি-আল্লাহ আমাকে আর ১০ জনের মত করে বানিয়েছেন, আমি কিছুই না আসলে। আল্লাহর রহমত আর সবার দোয়া আছে বলে আমি আজকের বাধন।
নিজেকে নিয়ে কিছু প্লান আছে কী সামনে? বাধন বলেন, একজন পরিপূর্ণ মানুষ হতে চাই আমি। মানুষের ভালবাসায় বেঁচে থাকতে চাই সারা জীবন।
আগের বাঁধন এবং এখনকার বাঁধনের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। পুরনো হতাশাকে শক্তিতে রূপান্তরিত করে এই অভিনেত্রী নিজেকে তৈরি করেছেন নতুনভাবে। এর পেছন তার সংগ্রামী জীবনে ‘রেহানা মরিয়ম নূর’র সাফল্য অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি।
