Home বিনোদন মুখোশ নিয়ে উচ্ছ্বসিত পরীমণি

মুখোশ নিয়ে উচ্ছ্বসিত পরীমণি

0
163

বিনোদন ডেস্ক- কোনো কাটা-ছেঁড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে মুখোশ সিনেমা। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন পরীমনি, রোশান, মোশাররফ করিমসহ অনেকে।

সেন্সর পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার শুভ। সিনেমাটি মুক্তির কথা ছিল ২১ জানুয়ারি, কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়।

সেন্সর পাওয়া এবং মুক্তি নিয়ে শুভ বলেন, ‘আনকাট সেন্সর পেয়েছে মুখোশ সিনেমাটি। দেশ ও দেশের বাইরে অমিক্রন করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এলে সিনেপ্লেক্স/হলে মুক্তি পাবে।’

সেন্সরের খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনিও। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আনকাট সেন্সর #মুখোশ।

কিছুদিন আগে পরিচালক জানিয়েছিলেন, পরিস্থিতি যদি বেশি খারাপ না হয় তাহলে ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেবেন সিনেমাটি।

‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন ইফতেখার শুভ। সাভার, সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলার বিভিন্ন লোকেশন সিনেমাটির চিত্রায়ণ হয়েছে।

২১ জানুয়ারি মুক্তির কথা ছিল ‘মুখোশ’ সিনেমার। সে অনুযায়ী প্রচারে নেমেছিল টিম। এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে ফার্স্ট লুক আর টাইটেল গান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here