বিনোদন ডেস্ক- অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হ ত্যার খবর প্রকাশ্যে আসার পর কয়েকজন চলচ্চিত্রকর্মী চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে হ ত্যার অভিযোগের তীর ছোড়েন। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, শিমুকে হ ত্যা করেছে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল।
সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদ ও জেরার পর হ ত্যার দায় স্বীকার করে নোবেল। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জায়েদ খানের নাম জড়ানোর অভিযোগে আইনি ব্যবস্থ নিচ্ছেন তিনি। রাতেই তিনি বলেন, ‘তিন-চারজন মানুষ নির্বাচন বানচাল এবং নোংরা রাজনীতি করার জন্য ইচ্ছাকৃতভাবে আমার নাম জড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়।’
এদিকে আজ মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে যাঁরা গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। আমার সম্মানহানি করার জন্য আইনি পদক্ষেপ নেব। গেল দুই বছরে শিমুর সঙ্গে আমার দেখা ও কথা হয়নি। সামনে নির্বাচন, তাই কেউ কেউ নোংরা রাজনীতি করছে।’
জায়েদ খান আরও জানিয়েছেন, ‘রাতেই আমি তাঁর বাসায় গিয়েছিলাম। তাঁর পরিবারকে সান্ত্বনা দিয়েছি।’
গত রোববার সকাল থেকে শিমু নিখোঁজ ছিলেন। তার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাঁকে। পরে কলাবাগান থানায় জিডি করা হয়। একদিন পর সোমবার দুপুরে তাঁর মর দেহ পাওয়া যায়।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন শিমু। এরপর ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় কাজ করেছেন। প্রথম সারির পরিচালদের সিনেমায় জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। গত কয়েকবছর যাবত তিনি ছোট পর্দার কাজে ব্যস্ত ছিলেন।
