Home আলোচিত দুলাভাই নোবেলকে একটি প্রশ্ন করতে চান নায়িকা শিমুর বোন

দুলাভাই নোবেলকে একটি প্রশ্ন করতে চান নায়িকা শিমুর বোন

0
209

নজর২৪ ডেস্ক- ঢাকাই ছবির নায়িকা রাইমা ইসলাম শিমু হ ত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমু হ ত্যার দায় শিকার করেছেন তার স্বামী শাখাওয়াত আলী নোবেল।

এ কথা জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন শিমুর ভাই-বোনেরা। বিষয়টি তাদের বিশ্বাস হচ্ছে না। কেন তাদের বোনকে এভাবে নৃশং সভাবে হ ত্যা করলেন নোবেল – সে প্রশ্ন রাখতে চান শিমুর বোন ফাতেমা আক্তার।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত শিমুর বোন বলেন, আমার বোনের কোনে শত্রু ছিল না। ও নিজেও কখনো বলেনি যে ওর কোনো শত্রু আছে। নোবেলের সঙ্গে তার ১৮ বছরের সংসার। তারা প্রেম করে বিয়ে করেছেন। যদি হ ত্যা করেই থাকেন, কেন তাকে হ ত্যা করলেন? কি অপরাধ ছিল আমার বোনের?

তিনি বলেন, আপনারা লা শের ছবি দেখেছেন কিনা জানি না? এতো নৃ শংস ভাবে মানুষ-মানুষকে খু ন করতে পারে!

মামলা করবেন কিনা প্রশ্নে শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন বলেন, আমরা ওসির সঙ্গে আলোচনা করে মামলা করব।

উল্লেখ্য, নিখোঁজের একদিন পর কেরানীগঞ্জের হজরতপুর এলাকার সড়কের পাশ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মর দেহ উদ্ধার করা হয়। জব্দ করা হয় র ক্তমাখা গাড়িও। হ ত্যার ঘটনায় গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাতেই তার স্বামী নোবেলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আইন প্রয়োগকারী সংস্থা।

পরিবারের অভিযোগ ভিন্ন হলেও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খানকে সন্দেহ করছে শিমুর সহকর্মীরা। অন্যদিকে শিমু হ ত্যা ইস্যুতে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন জায়েদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here