Home বিনোদন ঢাকায় নেমেই মোশাররফ করিমের কাছে যাবেন পার্নো মিত্র

ঢাকায় নেমেই মোশাররফ করিমের কাছে যাবেন পার্নো মিত্র

0
215

বিনোদন ডেস্ক- টালিউডের পরিচিত মুখ পার্নো মিত্র। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকায় আসছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সিনেমাটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। পার্নো মিত্র ঢাকা আসার খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আবদুল মমিন খান।

তিনি জানান, ‘বিলডাকিনি’ সিনেমার শুটিং শুরু হয়েছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে। গত ১২ জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকায় আসছেন পার্নো। ঢাকায় নেমেই সরাসরি নওগাঁয় শুটিংয়ে অংশ নেবেন।

২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘বিলডাকিনী’। একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়া থাকছেন আরেক গুণী অভিনেতা লুৎফর রহমান জর্জ।

নির্মাতা বলেন, ‘এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই হবে।’

ফের বাংলাদেশের সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে পার্নো বলেন, ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশারফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here