বিনোদন ডেস্ক- গতকাল সোমবার ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মর দেহ উদ্ধার করা হয়েছে। এদিন (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে মর দেহটি পাওয়া যায়। এরপর কেরানীগঞ্জ থানা পুলিশ মর দেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এ ঘটনায় এরইমধ্যে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি গাড়িও জব্দ করা হয়। জানা যায়, আটকের পর শিমুকে হ ত্যার দায় স্বীকার করেছে তার স্বামী নোবেল।
এর আগে শিমুর মর দেহ উদ্ধারের পর সমিতির পদ হারানো একাধিক শিল্পী হ ত্যাকাণ্ডের পিছনে জায়েদ খানের হাত থাকতে পারে ইঙ্গিত দিয়ে গণমাধ্যমে অভিযোগ করেছেন।
পরে সোমবার গভীর রাতে নিজ বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানান বিষয়ে কথা বলেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, মিথ্যা ছড়িয়ে শিল্পী সমিতির নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। একটি গোষ্ঠী তার কমিটির দুর্নাম করতে উঠেপড়ে লেগেছে বলে জায়েদের অভিযোগ। এ সময় শিল্পী সমিতি নির্বাচনে বিরোধী প্যানেলের আলোচিত কয়েকজন সদস্যের দিকে ইঙ্গিত করে মন্তব্যও করেছেন জায়েদ।
সংবাদ সম্মেলনে জায়েদ আরও বলেন, শিমুর হ ত্যাকারীকে যদি র্যাব আজকে না ধরত, তাহলে আমার বিরুদ্ধে আন্দোলন হতো এফডিসিতে। আমার কী হইতো খালি চিন্তা করেন একবার! আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই র্যাব ও পুলিশকে।
শিল্পী সমিতির নির্বাচন ও শিমু হ ত্যাকাণ্ড ইস্যুতে জায়েদ খান বলেন, আমি নাম ধরেই বলতে চাই যে, রিয়াজ ভাই, কাঞ্চন ভাই আপনারা সম্মানিত মানুষ। এই নোংরামিগুলো কি আপনারা দেখছেন না? এগুলো কেন বন্ধ করছেন না আপনারা? আমি কাঞ্চন ভাইকে আবারও বলব, আপনি একুশে পদক পাওয়া সম্মানিত লোক, এই নোংরামি বন্ধ করেন। এই রিয়াজ ভাই আজকে অভিনয় করে মেকি কান্না কাঁদতেছে। অথচ এই শিমু-খোকনদের মতো শিল্পীদের সহযোগী তালিকায় নেওয়ার সময় তো কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, ফারুক ভাই, আলমগীর ভাই সবাই ছিলেন। এটা সবাই জানে। তখন তো তারা কেউ কোনো আপত্তি করেননি।
জায়েদ খান বলেন, ‘ঘটনার পর পর আমাকে জড়ানোর ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে, ১২দিন আগে শিমুর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। অথচ গত দুই বছর ধরে আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নাই।‘
কেন তাকে এ হ ত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো হচ্ছে প্রশ্নে জায়েদ খান বলেন, চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনকে সামনে রেখে এসব নোংড়ামি চলছে আর অপপ্রচার হচ্ছে। শিল্পী সমিতির নির্বাচনের সঙ্গে এই হ ত্যার কি সম্পর্ক? অনেকেই শিল্পীর ভাইয়ের বাসায় গিয়ে তাকে আমার বিরুদ্ধে বলার জন্য প্ররোচনা দিয়েছেন। নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বীরা ঘটনাটিকে পুঁজি করেছে।
প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে অভিনেত্রী শিমুর লা শ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর নামে এক নারীর লা শ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লা শটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ১৮ থেকে ২২টি সিনেমায় অভিনয় করেন রাইমা ইসলাম শিমু।
