শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে আ’লীগ

ঢাকা- নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে সংলাপে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের সংলাপ চলছে।

এর আগেই প্রতিনিধিদলের অন্য সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হন। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আওয়ামী লীগ প্রতিনিধিদলের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *