Home বিনোদন এবার তৃতীয় বিয়ে করছেন অভিনেত্রী তাসনুভা তিশা

এবার তৃতীয় বিয়ে করছেন অভিনেত্রী তাসনুভা তিশা

0
303

বিনোদন ডেস্ক: দুই বিচ্ছেদের ক্ষত ভুলে ফের নতুন জীবন শুরু করতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা৷

শনিবার (১৫ জানুয়ারি) অভিনেত্রীর বনশ্রীর বাসায় তৃতীয় বিয়ের বাগদান হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

পাত্র সৈয়দ প্রিন্স আসকার। তিনি হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত। দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে তার পরিচয়, এরপর বন্ধুত্ব, পরে প্রেম। সম্পর্কে থাকার সময়েই দুজন-দুজনের পরিবারকে বিষয়টি জানান। সম্মতি পেয়ে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।

আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসবেন তিশা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে। এ সময় শুধু দুই পরিবারের সদস্য এবং আমার কাছের কিছু মানুষ উপস্থিত থাকবেন। এরপর একই মাসে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো দিন চূড়ান্ত হয়নি। আসকেরের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

এটি তিশার তৃতীয় বিয়ে। এর আগে ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে চার বছরের মাথায় এই সংসার ভেঙে যায়। তার আগেও এই অভিনেত্রীর আরেকটি সংসার ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here