এবার নতুন মিশনে নামছেন পরীমণি

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি হঠাৎ করেই মা হওয়ার খবর জানিয়েছেন। গত ১০ জানুয়ারি জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। এই সংসার থেকেই তিনি এখন অন্তঃসত্ত্বা।

বিয়ে, সন্তান গ্রহণের খবর দেওয়ার পাশাপাশি পরী-রাজের তরফ থেকে এ-ও জানানো হয়, আগামী দেড় বছর কোনো কাজ করবেন না নায়িকা। অনাগত সন্তানকে শতভাগ যত্নে পৃথিবীতে আনতে চান।

কাজে বিরতির বিষয়টি প্রকাশ্যে আসার পর অনিশ্চয়তায় পড়ে যান পরীমণির নির্মাণাধীন সিনেমাগুলোর নির্মাতারা। বিশেষ করে ‘প্রীতিলতা’ ও ‘মা’ সিনেমার কথা উঠে আসছিল। এর মধ্যে প্রথম সিনেমাটির শুটিং অনেকখানি সম্পন্ন করেছেন পরী। আর ‘মা’ সিনেমার কাজ এখনো শুরুই করেননি।

সেই অনিশ্চয়তা কাটিয়ে শুটিংয়ে ফিরছেন পরীমণি। বিরতির আগে তিনি দুটি সিনেমার কাজই শেষ করতে চান। এ তথ্যটি জানিয়েছেন ‘মা’ সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার। তিনি গণমাধ্যমকে জানান, আগামী ২০ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে শুটিং। তবে পরী যোগ দেবেন ২২ জানুয়ারি থেকে।

বিষয়টি নিয়ে শনিবার (১৫ জানুয়ারি) নির্মাতা অরণ্য আনোয়ারের সঙ্গে বৈঠক হয়েছেন পরীমণির। নায়িকার সুখবর শুনে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সে ছবিও নির্মাতা শেয়ার করেছেন।

তিনি বলেন, ‘বৈঠকে আমরা চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছি। ২০ তারিখ থেকে শুটিং শুরু করার টার্গেটে প্রস্তুতি নিচ্ছি।’

পরিচালক জানান, সিনেমার গল্পে মা হবেন পরীমণি! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে সম্প্রতি তৈরি হয়েছে গান। মূলত এই গানটির মধ্য দিয়েই সিনেমার গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যা জে ডি।

বিশেষ সেই গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *