Home বিনোদন ৩ মিনিট ৪৯ সেকেন্ডের জন্য ৬ কোটি টাকা নিলেন সামান্থা!

৩ মিনিট ৪৯ সেকেন্ডের জন্য ৬ কোটি টাকা নিলেন সামান্থা!

0
399

বিনোদন ডেস্ক- করোনা মহামারির মধ্যেও অবিশ্বাস্য সাফল্য লাভ করা ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর এখনো পর্যন্ত সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি। এরইমধ্যে পেয়ে গেছে সুপারহিটের তকমা। সিনেমাটির সামগ্রিক আয় সাড়ে ৩০০ কোটি রুপির কাছাকাছি।

‘পুষ্পা’ সিনেমায় রয়েছে একটি আইটেম গান। যেটাতে খোলামেলা পোশাকে পারফর্ম করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এটাই তার প্রথম আইটেম সং। এর আগে কখনো তাকে আইটেম গার্ল হতে দেখা যায়নি।

যেহেতু প্রথম আইটেম নাম্বার, তাই সম্মানীও তো বেশিই হবে। ঠিক তাই, এই একটি গানের জন্য তিনি নিয়েছেন ৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা। গানটির দৈর্ঘ্য মাত্র ৩ মিনিট ৪৯ সেকেন্ড।

অবশ্য বড় আয়োজনের গান, তাই এর শুটিংয়ে লেগেছে তিন-চার দিন সময়। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এমন দাবি করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

তবে গানটির দৃশ্য ধারণের আগে সূত্রের বরাতে ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের প্রতিবেদনে প্রকাশ, চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরে ১৭ ডিসেম্বর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here