নাম বদলে ফেললেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি যেন এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করতে শিখেছেন। চলতি বছরই সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন তিনি। এরপর গত ১৩ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি।

চলতি মাসেই স্বামী রাকিবকে নিয়ে ওমরাহ পালন করতে যান এই নায়িকা। এরপর ঘুরতে গেছেন কক্সবাজার। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন।

স্বামী রাকিব সরকারের সঙ্গে নিজেকে এমনভাবে জুড়ে দিয়েছেন মাহি তা আর বলার অপেক্ষা রাখে না। এবার নিজের নামের সঙ্গেও স্বামীর নাম জুড়ে দিলেন এই নায়িকা। ফেসবুকে নিজের নাম মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি হয়ে গেছেন তিনি।

আজ শনিবারই (১৫ জানুায়ারি) মাহিয়া মাহি থেকে বদলে ‘মাহিয়া সরকার মাহি’ বনে যান তিনি। এরপর ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার এক হালি ইমোজি!

অবশ্য হঠাৎ যে কেউ এই ক্যাপশন দেখলে অন্য কিছু ভাবতে পারেন। সেই রহস্য উন্মোচন করতেই ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাহির সঙ্গে।

এই নায়িকা জানান, একটু আগেই তিনি নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ নামটি যোগ করেছেন। সেই খুশিতেই তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *