Home দেশের খবর ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল দিলেন তৃতীয় লিঙ্গের রানা

৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল দিলেন তৃতীয় লিঙ্গের রানা

0
240

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- উত্তরে যখন শীত জেকে বসেছে ঠিক তখনি নিজ অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে তৃতীয় লিঙ্গের রানা। রংপুর নগরীর শীতার্তদের মাঝে ৫শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর রবাটসনগঞ্জ ঈদগাহ মাঠে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় তৃতীয় লিঙ্গের আনোয়ারুল ইসলাম রানার মা জুলেখা বেগম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য সোনালী, খপিরোন, শাহানাজ, সুমাইয়া, নুপুর, ফরিদা, রাবেয়া, নুসরাত প্রমুখ উপস্থিত ছিলেন।

ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারুল ইসলাম রানা বলেন, আমাদের সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা কম। অথচ আমরাও চেষ্টা করি মানুষের জন্য কিছু করতে। মানুষ হিসেবে এটা আমাদেরও দায়িত্ব। যদিও আমাদের জীবনের প্রতিটা দিনই কষ্টের। তারপরও আমরা মানুষ হিসেবে একটু ভালোভাবে বাঁচতে চাই। অন্যদেরও বাঁচার স্বপ্ন দেখাতে চাই।

এর আগে গত ২ জানুয়ারি রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার সুইপার কলোনীর অসচ্ছল মিন্টু মিয়ার অস্ত্রোপচারসহ চিকিৎসা খরচ বাবদ ২৫ হাজার টাকা প্রদান করেন আনোয়ারুল ইসলাম রানা।

এছাড়াও বিভিন্ন সময়ে সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার এই সভানেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here